পদ্মা সেতুর জন্য টাকা দেবেন শিক্ষা পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও বোর্ডের প্রধানেরা এক মাসের মূল বেতন দেবেন। আর শিক্ষা পরিবারের অন্যরা এক দিনের মূল বেতন দেবেন। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এর অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা সিন্ডিকেট সভা করে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেবেন।এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারাও এক দিনের মূল বেতন দেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি প্রতিষ্ঠানের প্রধানদের ওপর ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি সম্মিলিত চেক দেওয়া হবে।