পদ্মা সেতুর দরপত্র জমার সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে মূল সেতু নির্মাণের দরপত্র প্রস্তাব জমা দেওয়ার সময় আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৪ এপ্রিল পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে। সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রাক্-বাছাইয়ে টিকে থাকা তিনটি প্রতিষ্ঠানের কোনোটিই দরপত্র প্রস্তাব জমা দেয়নি বলে সেতু বিভাগ সূত্রে জানা গেছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, দুটি প্রতিষ্ঠান দরপত্র প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছিল।