পদ্মা সেতুর নকশা আগামী সপ্তাহে অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত পদ্মা সেতুর চূড়ান্ত নকশা আগামী সপ্তাহে বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে অনুমোদন হতে যাচ্ছে। আগামী ২৮ ও ২৯ জুলাই হংকংয়ে সেতুর নকশা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান মনসেল এইকমের প্রধান কার্যালয়ে বিশেষজ্ঞ প্যানেলের এই বৈঠক হবে। বৈঠকে অংশ নিতে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ২৭ জুলাই হংকংয়ে যাবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক এম রফিকুল ইসলাম। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগসংক্রান্ত প্রাক-যোগ্যতা যাচাই দরপত্রে অংশগ্রহণকারীদের তালিকা বিশ্বব্যাংকে পাঠিয়েছে। বাসস।