পদ্মা সেতুর নামে নির্বাচনী তহবিল করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অর্থ সরকারি দল নির্বাচনের সময় খরচ করবে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ অভিযোগ করেন। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমসহ যুবলীগের অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে যুবদল।মির্জা ফখরুল বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নতুন ধোঁয়া তুলেছে। আসলে তারা নির্বাচন সামনে রেখে সেতু নির্মাণের নামে টাকা সংগ্রহের নতুন ধান্ধা শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিভিন্ন বড় প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন। তাই নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সরকার জনগণের পকেট কাটার ব্যবস্থা করছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও সিলেট এমসি কলেজে দলীয়করণের কারণে অস্থির অবস্থা বিরাজ করছে বলে মির্জা ফখরুল অভিযোগ করেন।দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, যারা পদ্মা সেতু নিয়ে দুর্নীতি করেছে, নিজের সম্মান রক্ষার্থে তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলবেন না।