পদ্মা সেতুর মূল পাইলিং অক্টোবরে: ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে অক্টোবর মাসে। মন্ত্রী আজ বুধবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। খবর বাসসের।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর পাইলিংয়ের জন্য ২ হাজার ৪ শ’ টন ধারণ ক্ষমতার হ্যামার এখন পদ্মা পাড়ে। আগামী ১ জুলাই থেকে পদ্মা সেতুর কাজে হ্যামারটি ব্যবহার শুরু হবে। সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে অক্টোবরে।’
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। পরিদর্শনকালে মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পদ্মা সেতুর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।