পদ্মাতীর বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর ও গদাধরডাঙ্গি গ্রামের মাঝামাঝি এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩৫ মিটার অংশ ধসে গেছে। আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, গতকাল শনিবার গ্রামবাসী নদীতে গোসল করতে গিয়ে ধসের বিষয়টি লক্ষ করে। পরে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়।