পদ্মায় ট্রলারডুবি চারজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গত মঙ্গলবার রাতে একটি ট্রলার ডুবে চারজন নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাছামারা গ্রামের শামীম (৪১), রফিক (৩৯), আবদুর রাজ্জাক (৪৩) ও ট্রলারের চালক।
উপজেলা প্রশাসন ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর বাছামারা গ্রামের শামীম, রফিক, রাজ্জাক, লুৎফর (৪০), ইব্রাহিম (৪১), শাহ আলম (১০) ও হাসিব দরজি (৩৬) দৌলতদিয়ার ডাকাতপাড়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ট্রলার নিয়ে দাওয়াত খেতে যান। বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের প্রায় এক কিলোমিটার দূরে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা রোরো ফেরি শাহ আলী নদীতে ভাসতে দেখে হাসিবকে উদ্ধার করে। রাত ১১টার দিকে নদী সাঁতরে মানিকগঞ্জের সোনারচর এলাকায় লুৎফর, ইব্রাহিম ও শাহ আলম তীরে ওঠেন।