পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত নয়টার দিকে শিশু সাবাজের (১৪) এবং গতকাল শনিবার বিকেলে মিনারুলের (১৫) লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর আবেদের ঘাটসংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলে আনতে নেমে সাবাজ ও মিনারুল ডুবে যায়। এরপর থেকে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা করেন। পরে রাজশাহী থেকে আসা একদল ডুবুরি লাশ দুটি উদ্ধার করেন।