পদ্মায় নৌকাডুবিতে দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একজন স্কুলছাত্রী সুমি আক্তার। আরেকজনের নাম জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান নৌকাডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে লাশ উদ্ধারের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে পাঁকা এলাকায় পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। নৌকার কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন ডুবে যায়।