পদ্মায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে কার্গোডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের পদ্মা নদীর হাজরা চ্যানেলে ফেরির সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই একটি কার্গো ডুবে গেছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শিমুলিয়া (মাওয়া) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইউনুস জানান, মাওয়াঘাট থেকে পদ্মা সেতুর জন্য পাথর নিয়ে কার্গোটি কাওড়াকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা ফেরি থোবালের সঙ্গে হাজরা চ্যানেলে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে কার্গোটি ডুবে যায়।
শিমুলিয়া ঘাটের অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকলেও কুয়াশা কাটতে শুরু করলে নোঙরে থাকা নয়টি ফেরি গন্তব্যে রওনা হয়। এর পরই দুর্ঘটনাটি ঘটে।