পদ্মার তীর থেকে ব্র্যাককর্মীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার ধোয়াইর এলাকায় পদ্মা নদীর তীর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশ উদ্ধারের খবর পেয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের সিনিয়র অডিট অফিসার আতিকুর রহমান দোহার থানায় আসেন। তিনি লাশটি তাঁর সহকর্মী অডিট অফিসার মোস্তফা মাহফুজের বলে শনাক্ত করেন। মাহফুজ বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। পুলিশের ধারণা, মৃত ওই ব্যক্তি গত সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার অদূরে পদ্মায় ডুবে যাওয়া এমভি মোস্তফা লঞ্চের যাত্রী ছিলেন।