পদ্মার তীরে মাটি উত্তোলন আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা প্রশাসন গত রোববার বন্ধ করে দেয় সদরের ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার তীরঘেঁষে মাটি উত্তোলন। গতকাল সোমবার থেকে শর্ত সাপেক্ষে আবার মাটি উত্তোলনের অনুমতি দিয়েছে প্রশাসন। গত রোববার মাটি উত্তোলনের খবরটি প্রথম আলোয় প্রকাশের পর প্রশাসন এ উদ্যোগ নেয়।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, তাঁর সভাপতিত্বে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় জনগণ এবং ইটভাটার মালিকদের নিয়ে সভা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারক করতে জেলা প্রশাসন ও পাউবোর উদ্যোগে কমিটি করা হবে।সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে নদীর তীরের ৫০ মিটারের মধ্যে মাটি কাটা যাবে না, লোকালয়ের মধ্য থেকে মাটি কাটা যাবে না, সেতু বা স্থাপনার ৩০০ মিটারের মধ্যে মাটি কাটা যাবে না ইত্যাদি উল্লেখযোগ্য। যেসব এলাকায় মাটি কাটা যাবে সেখানে পাউবো লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেকেইউ ইটভাটার মালিক খলিফা কামালউদ্দীন বলেন, সভার শর্ত মেনে আমরা লাল পতাকার বাইরের জায়গা থেকে মাটি কাটব না। তা ছাড়া গ্রামের পাশে যেসব এলাকায় গভীর গর্ত করে যে মাটি কাটা হয়েছে, তা ভরাট করে দেব।ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, ‘সরকারি বিধান মানা হলে এবং গ্রাম ও নদীর তীর সংরক্ষণ কাজের কোনো ক্ষতি না হলে মাটি কাটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’