পদ্মার পানি বাড়ায় দোহারে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার চারটি ইউনিয়নে পদ্মার পানি বাড়ায় অনেক ঘরবাড়ি ডুবে গেছে। সেই সঙ্গে বাড়ছে নদী ভাঙন। এতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহে উপজেলার নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাশপুর ও নারিশা ইউনিয়নে প্রায় ৫০টি পরিবার পদ্মার করাল গ্রাসে ভাঙ্গণের শিকার হয়। একই সঙ্গে পানিতে ঘর বাড়ি ডুবে গিয়ে প্রায় সহস্রাধিক পরিবারের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। মাহমুদপুর, নারায়নপুর, চর বিলাশপুর, মধুরচর রাধানগর এলাকায় পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বসতভিটে হারিয়ে অনেকে রাস্তার উপর পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, তাঁর এলাকার প্রতিটি গ্রামে পানি ঢুকে পড়েছে। চর এলাকার মানুষগুলো মাচা বেধে বসবাস করছেন।