পদ্মার ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনের চরহোসেনপুর গ্রামের ভাঙনকবলিত এলাকায় গতকাল মানববন্ধন করেছেন দুই শতাধিক গ্রামবাসী। পদ্মা নদীর ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো
ফরিদপুরের চরভদ্রাসনের চরহোসেনপুর গ্রামের ভাঙনকবলিত এলাকায় গতকাল মানববন্ধন করেছেন দুই শতাধিক গ্রামবাসী। পদ্মা নদীর ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে। এ ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার চরহোসেনপুর গ্রামের ভাঙনকবলিত এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক গ্রামবাসী অংশ নেন। কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে। এ সময় চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. খবির আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন গাজিরটেক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস আলী, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব প্রমুখ।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ২০১০ সালে ওই এলাকার কাজের জন্য ৫৭ কোটি টাকার একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। বাজেট কমাতে বলায় পরবর্তী সময়ে ৫০ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়। কিন্তু তা পাস হয়নি। পরে জলবায়ু প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকার দুটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ করা যাচ্ছে না।