প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-কাওরাকান্দি নৌপথের কাঁঠালবাড়ী ফেরিঘাটে গত বৃহস্পতিবার রাতে দুটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হওয়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আকবর সরদার (৪২)। বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কামখানা গ্রামে। এ নিয়ে এ দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে আকবর সরদারের লাশ কাঁঠালবাড়ী ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ ও নিহতের স্বজনেরা।