পদ্মায় গোসল করতে নেমে লাশ হলো শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে রুহুল সরদার (১০) নামের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে পদ্মা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। রুহুল সরদার দৌলতদিয়া সাহাবুদ্দিন ব্যাপারীপাড়ার বাবর আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার আগ মুহূর্তে রুহুল ও তার মা পদ্মা নদীর ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। তার মা গোসল শেষ করে নদীর পাড়ে উঠে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে ছেলেকে ভাসতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়।