পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মায় গোসল করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম সাইদার রহমান। সে রাজশাহী মসজিদ মিশন একাডেমির দশম শ্রেণীর ছাত্র। বাড়ি নগরের দরগাহপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাইদারসহ তিন বন্ধু বৃষ্টির মধ্যেই নগরের দরগাহ এলাকার রাস্তায় ফুটবল খেলছিল। একপর্যায়ে তারা পদ্মায় গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর দুই বন্ধু নদী থেকে উঠে আসে। তবে সাইদার উঠতে পারেনি। পরে দমকলকর্মীরা ব্যাপক অনুসন্ধান চালিয়েও তার খোঁজ পাননি।