পদ্মায় জীবন ও সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় অনেক নদীর বাহুপাশে ঘেরা বাংলাদেশ। আর এসব নদীর তীরে গড়ে উঠেছে কত-না নগর ও জনপদ। নদী জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে আমাদের সংগ্রামের স্লোগানেও ঘুরেফিরে নদীর প্রসঙ্গ এসেছে, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’। আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা এবং আমাদের উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত নদীগুলো। পদ্মা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেই হুমকির মুখে পদ্মা। অন্যদিকে সেই পদ্মার সঙ্গে খাপ খাইয়ে নিতে চলছে তীরবর্তী মানুষের জীবনসংগ্রাম। রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার তীরবর্তী মানুষের জীবনযাত্রা নিয়ে এই ছবির গল্প।

পদ্মায় গোসল শেষে এক নারীর বাড়ি ফেরার প্রস্তুতি।
পদ্মায় গোসল শেষে এক নারীর বাড়ি ফেরার প্রস্তুতি।
পদ্মার ওপর নির্মিত সেতুতে বসে আছে কিছু কাক।
পদ্মার ওপর নির্মিত সেতুতে বসে আছে কিছু কাক।
পদ্মার বুকে জেগে ওঠা চরে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা।
পদ্মার বুকে জেগে ওঠা চরে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা।
পদ্মার চরে এভাবেই ছেড়ে দেওয়া হয় গবাদিপশু। গবাদিপশুর খাদ্য ও পানির অন্যতম প্রধান উৎস চরগুলো।
পদ্মার চরে এভাবেই ছেড়ে দেওয়া হয় গবাদিপশু। গবাদিপশুর খাদ্য ও পানির অন্যতম প্রধান উৎস চরগুলো।
গোসল ও কাপড় ধোয়ার কাজ সেরে নিচ্ছে চরের মানুষ।
গোসল ও কাপড় ধোয়ার কাজ সেরে নিচ্ছে চরের মানুষ।
পদ্মার থাবায় বিলীন হয়ে গেছে বসতি। পদ্মার তীরে ফের তৈরি করে নেওয়া হয়েছে অস্থায়ী খুপরি।
পদ্মার থাবায় বিলীন হয়ে গেছে বসতি। পদ্মার তীরে ফের তৈরি করে নেওয়া হয়েছে অস্থায়ী খুপরি।
চরের কাশবন পরিষ্কার করে ফসলি জমি তৈরির কাজ করছেন কৃষকেরা।
চরের কাশবন পরিষ্কার করে ফসলি জমি তৈরির কাজ করছেন কৃষকেরা।