পদ্মায় ট্রলারডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে গতকাল রোববার সকালে ২২টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। নৌফাঁড়ি পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলারে থাকা গরুর মালিক, ব্যাপারীসহ সবাইকে উদ্ধার করেছে। তবে আটটি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি ১৪টি গরু ও ট্রলারটি বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। ট্রলারটি গরু নিয়ে আরিচা যাচ্ছিল। ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, কয়েক দিন ধরে পদ্মায় প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।