পদ্মায় ট্রলারডুবি, দুই শিশু নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-শরীয়তপুর পথে মঙ্গলমাঝি লঞ্চঘাটে একটি যাত্রীবাহী ট্রলার পদ্মায় ডুবে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার এ ঘটনায় নাহিদ (৭) ও শিমুল (৬) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ঘাট থেকে ১৫০ জন যাত্রী নিয়ে সকালে ট্রলারটি মঙ্গলমাঝির ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সাড়ে নয়টার দিকে ঘাটের কাছে পৌঁছালে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা সাঁতার কেটে ফিরে আসতে পারলেও নাহিদ ও শিমুল নামের দুই শিশু তলিয়ে যায়। নাহিদ জাজিরা উপজেলার বিলাসপুরের শাহেদ ফকিরের ছেলে। শিমুল একই এলাকার কাকলি বেগমের ছেলে। নিখোঁজ শিশু দুটিকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ট্রলার ও সিবোর্ড নিয়ে পদ্মানদীতে অবস্থান করছেন।