পদ্মায় দীর্ঘ সেই বেড়া অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরে পদ্মা নদীতে দেড় কিলোমিটার দীর্ঘ বাঁশের বেড়াটি অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গত মঙ্গলবার বিকেল থেকে বেড়া ভাঙার কাজ শুরু হয়। গতকাল বুধবার দুপুরে তা শেষ হয়েছে।