পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌরুটে গত শনিবার সন্ধ্যায় মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট পদ্মা নদীতে ডুবে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন।স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পদ্মা নদীর মাঝে মাওয়াগামী ও কাওরাকান্দিগামী দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। স্পিডবোট দুটিতে মোট ২৪ জন যাত্রী ছিলেন। সংঘর্ষে মাওয়াগামী স্পিডবোটটির তলদেশ ফেটে ডুবে যায়। পরে ওই স্পিডবোটের যাত্রীরা কাওরাকান্দিগামী স্পিডবোটে উঠে পড়লে সেটিও ডুবে যায়। পরে একটি লঞ্চ ও কয়েকটি ট্রলার এগিয়ে এসে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। দুর্ঘটনায় শিবচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ ১০ জন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।