পদ্মায় নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে পদ্মা নদীতে আজ শুক্রবার ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
আজ বিকেলে ৩৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি হরিণবাড়িয়া ঘাট থেকে সাদারচরে যাচ্ছিল। পথের মাঝামাঝি গিয়ে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় পাশে থাকা পিকনিকের একটি নৌকার যাত্রীরা কয়েকজনকে উদ্ধার করেন। অনেকে সাঁতার কেটে নদীর তীরে ওঠেন। দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।
কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে দুই শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন। নৌকাটি হরিণবাড়িয়া ঘাট থেকে সাদারচরে যাচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।