পদ্মায় প্রাচীন নিদর্শন পরিদর্শনে প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর মাঝে আবিষ্কৃত প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখতে গতকাল সোমবার সেখানে গিয়েছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম। এ সময় বাঘা-চারঘাটের সাংসদ শাহরিয়ার আলম ও রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মহাপরিচালক প্রথম আলোকে বলেন, বাংলাদেশে পানির নিচে স্থাপনার ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগের বেশি অভিজ্ঞতা নেই। এর মাধ্যমে দেশের প্রত্নসম্পদে একটি নতুন মাত্রা যোগ হলো। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।