পদ্মায় বিপন্ন পাখিদের প্রজনন চর এবারও জেগেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপন্ন পাখিদের একটি প্রজননক্ষেত্র পদ্মা নদীর চরে এবারও জেগে উঠেছে। ইতিমধ্যে বিরল প্রজাতির পাখিরাও সেখানে আসতে শুরু করেছে। বাংলাদেশ বার্ড ক্লাবের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার এই চর পরিদর্শন করেছে।
পদ্মা নদীর এই চরটি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ভারতীয় সীমান্তবর্তী। গত বছর এই চরে মহাবিপন্ন কালাপেট-পানচিল ও দেশি-গাঙচষা এবং বিরল বিপন্ন পাখি বড়-মোটাহাঁটু, নদীয়া-পানচিল, নদী-টিটি এই চরে ডিম দিয়েছিল। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা গত বছর এসব পাখির বাসা খুঁজে পান। তাঁদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এই একটিমাত্র জায়গায় কালাপেট-পানচিল এবং দেশি-গাঙচষা পাখিকে প্রজনন করতে দেখা গেছে।