পদ্মায় ভেসে আসা তিন লাশের ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার পানিতে রাজশাহীতে ভেসে আসা তিনটি লাশ উদ্ধার করে গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় না পাওয়ায় লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করার কথা রয়েছে।গত মঙ্গলবার বিকেলে নগরের মতিহার থানার শ্যামপুরে অবস্থিত পানি শোধনাগারের পাইপে এক নারীসহ তিন ব্যক্তির লাশ এবং কয়েকটি মৃত গরু আটকে যায়। পুলিশ মানুষের লাশগুলো উদ্ধার করে সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। স্থানীয় লোকজন ধারণা করছেন, লাশগুলো উজান থেকে বন্যার পানিতে ভেসে এসেছে।