পদ্মায় ভেসে উঠেছে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। আজ সোমবার ভোরে স্থানীয় লোকজন নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে লাশটি ভেসে উঠতে দেখে। লাশটি একজন পুরুষের। দুপুর ১২টা পর্যন্ত লাশটি উদ্ধারের জন্য কেউ সেখানে যায়নি।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, তাঁরা বেলা ১১টার দিকে খবর পেয়েছেন। লাশের পরনে ট্রাউজার ও কালো গেঞ্জি রয়েছে। লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, অর্ধগলিত হওয়ার কারণে লাশ শনাক্ত করা কঠিন হবে। স্থানীয় লোকজন কেউ থানায় অভিযোগ করেননি যে কেউ নিখোঁজ রয়েছেন। উদ্ধারের পর বিষয়টি বোঝা যাবে।