পদ্মায় সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বরেন্দ্র কলেজের এক ছাত্র গতকাল শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাঁর নাম আসলাম হোসেন রকি। তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নগরের শিরোইল এলাকায়। তাঁরা তিন বন্ধু পদ্মা গার্ডেন এলাকায় ঘুরতে আসেন। বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টি এলে তাঁরা বৃষ্টিতে ভেজেন। একপর্যায়ে আসলাম হোসেন একাই নদীতে নামেন। কিছুক্ষণ নদীর ধার দিয়ে সাঁতার কাটার একপর্যায়ে গভীরে যান। এ সময় তিনি স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তিনি চিৎকার করে তাঁকে ধরার জন্য বলেন। একটি ট্রলার উদ্ধার করতে যাওয়ার আগেই তিনি ডুবে যান।