পদ্মায় সেই বাঁধটি পুরোপুরি অপসারণ করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মূল প্রবাহে সেই আড়াআড়ি বাঁশের ‘ব্লক বাঁধ’টি গত বৃহস্পতিবার রাতে পুরোপুরি অপসারণ করা হয়েছে। গত মাসে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ওরফে মামুন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সহযোগিতায় ওই বাঁধটি দিয়ে মাছ শিকার শুরু করেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বাঁধটি পুরোপুরি অপসারণের খবরের সত্যতা নিশ্চিত করেন।প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর থেকে বাঁধ দিয়ে মাছ শিকারের কাজ শুরু হয়। ১৫ জন শ্রমিক ২০ দিনে বাঁধটি নির্মাণ করেন। এতে প্রায় পাঁচ হাজার বাঁশ ব্যবহার করা হয়। গত সোমবার এ বিষয়ে প্রথম আলোয় খবর প্রকাশের পরদিন জেলা প্রশাসনের নির্দেশে বাঁধটি অপসারণের কাজ শুরু হয়েছিল।