প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে পদ্মা নদীতে স্পিডবোটডুবির ঘটনায় লাবিব (৩) নামের এক শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। প্রবল ঝড়ের মধ্যে গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব শরীয়তপুরের বাসিন্দা। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন জানান, বিকেলে বেশ কয়েকটি স্পিডবোট যাত্রী বোঝাই করে মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। বিকেলে লৌহজং টার্নিং পয়েন্টে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে দুটি স্পিডবোট ডুবে যায়। তাৎক্ষণিক অন্য স্পিডবোটের সহযোগিতায় সবাই তীরে পৌঁছাতে সক্ষম হয়। এ সময় আহত হয় ১০ যাত্রী। তাদের মধ্যে লাবিবকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে সে মারা যায়।