পপসম্রাট আজম খানের চেহলাম আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট ও মুক্তিযোদ্ধা আজম খানের চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা কমলাপুরের পীরজঙ্গি মাজার মসজিদ ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাঙালিভোজেরও আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ৫ জুন তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।