পপুলার লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান আহমেদ। সভায় বিপুলসংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে ২০১২ সালের জন্য ৩২ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক (৩৭ শতাংশ) ডিভিডেন্ট অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের নির্ধারিত ২০১২ সালের প্রিমিয়ামের লক্ষ্যমাত্রা অর্জন ও নির্ধারিত সীমার মধ্যে ব্যবস্থাপনা ব্যয় সীমিত রাখায় কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি।