পপুলার হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালকে নয় লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনা, অনুমোদনহীন বিদেশি ওষুধ মজুত ও মেয়াদোত্তীর্ণ রক্ত রাখার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠান দুটিকে এ দণ্ড দেওয়া হয়।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যা ব-২-এর সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, হাসপাতালে ২৩ ধরনের বিদেশি ওষুধের মজুত পাওয়া গেছে, যার কোনো অনুমোদন ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে নেওয়া হয়নি। হাসপাতালের ব্লাড ব্যাংকটির কোনো অনুমোদনই ছিল না। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনা করছে হাসপাতালটি। ওই ব্লাড ব্যাংকে তিন ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্তও পাওয়া গেছে। যার মেয়াদ শেষ হয়ে গেছে দুদিন আগে।