প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ও ইউরোলজি বিভাগে লেজার প্রযুক্তির মাধ্যমে এখন রক্তপাতহীন অস্ত্রোপচার সেবা দেওয়া হচ্ছে৷ এ প্রযুক্তিতে প্রাথমিক পর্যায়ে প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির পাথর অপসারণ, মূত্রনািল ও মূত্রথিলসহ যাবতীয় ইউরোলজিক্যাল অস্ত্রোপচার রক্তপাতহীনভাবে সম্পন্ন করা হচ্ছে৷ সম্প্রতি হাসপাতালটিতে এ-সংক্রান্ত চিকিৎসাসেবা প্রদান নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক৷ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের সভাপতি এম এ সালাম৷ পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন৷ বিজ্ঞপ্তি৷