প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি ‘মাদকাসক্ত’ আখতার হামিদ পবন সুস্থ না হওয়ায় আদালত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ৩ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। পবন অসুস্থ থাকায় গতকাল সোমবার আইনজীবী সানাউল্লাহ মিয়া তাঁর পক্ষে সময়ের আবেদন করলে মহানগর দায়রা জজ জহিরুল হক সময় বাড়ান। পবন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে।গতকাল সোমবার আদালতে দেওয়া চিকিৎসাপত্রে বলা হয়, গত ২৪ জুলাই পবন মাদকাসক্ত হয়ে গুলশানের মুক্তি মানসিক অ্যান্ড মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে ভর্তি হন। মাদকাসক্তি ছাড়াও পবন ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ অবস্থায় তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।চিকিৎসাপত্রে এ ধরনের কোনো কথা লেখা না থাকায় পবনকে হাজির করতে বলেন আদালত। অন্যথায় চিকিৎসাপত্র দাখিল করতে বলেন।