পবার উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাদার চালকদের লাইসেন্স নবায়নে শর্ত শিথিল করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
গতকাল শনিবার সংগঠনটির কার্যালয়ে এক সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিআরটিএর এই সিদ্ধান্ত কার্যকর হলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাবে। সভায় উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, এ কে এম মাকসুদ, শামিমুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।