পবায় পদ্মা নদীতে বালু তোলার সরঞ্জাম ধ্বংস মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার অভিযান চালিয়ে রাজশাহীর পবায় যন্ত্রপাতিসহ অন্যান্য সামগ্রী ধ্বংস করেছেন। এ সময় তেল ও বালু বাজেয়াপ্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে নগরের মতিহার থানার পুলিশ ও বিশেষ আনসার বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় সবাই পালিয়ে যাওয়ায় বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি। কাউকে না পেয়ে বালু উত্তোলনকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের নামে মামলা করা হয়। আসামিরা হলেন পবা উপজেলার শ্যামপুর গোয়ালপাড়া গ্রামের লিটন মিঞা ও শ্যামপুর মোল্লাপাড়া গ্রামের সুমন আলী।
ইউএনও জানান, যাঁরা বালু তুলছিলেন, তাঁদের এ কাজ করার বৈধ কোনো কাগজপত্র নেই।