পবায় পুড়ল দুই ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় মুরগির খাদ্য উত্পাদনকারী কারখানার কাজে নিয়োজিত দুটি ট্রাকে গতকাল সোমবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি ট্রাক পুরোপুরি ও অন্যটি আংশিক পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসিআই গোদরেজ এগ্রোভিট প্রাইভেট লিমিটেড কোম্পানি গত সেপ্টেম্বর মাস থেকে পবা উপজেলার ধুতরাবন এলাকায় মুরগির খাদ্য উত্পাদন কারখানা তৈরির কাজ করছে। বর্তমানে তারা কারখানার জায়গা উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজ করছে।
কোম্পানির প্রকৌশলী এ কে এম জহুরুল ইসলাম জানান, ট্রাক দুটো ভাড়া করা ছিল। রাত পৌনে ১১টার দিকে তাঁরা আগুন লাগানোর বিষয়টি টের পান। কারা আগুন দিয়েছে, তাঁরা বুঝতে পারেননি।
একটি ট্রাকের চালক মোহাম্মদ সেন্টু জানান, পেট্রল অথবা অকটেন ঢেলে দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। কারণ আগুন নেভানোর চেষ্টা করতে করতেই একটি ট্রাক সম্পূর্ণ পড়ে গেছে। অন্যটির একাংশ তাঁরা রক্ষা করতে পেরেছেন।