পবায় বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পুলিশ সূত্র জানায়, রাজশাহী মহানগর যুবলীগের সহসভাপতি আব্বাস আলী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি আবু সামার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আব্বাস আলীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না আবু সামা ও তাঁর পক্ষের লোকজন। এ নিয়ে তাঁর সামনেই দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।’ আব্বাস আলীর দাবি, আবু সামার নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে তাঁর স্ত্রী মিতু, ভাইয়ের স্ত্রী রোমানা, ছোট ভাই রুবেল ও মানিক আহত হন। শরীয়ত উল্লাহ বলেন, প্রধান শিক্ষক তাঁর আত্মীয় আব্বাস আলীকে সভাপতি করেছেন। কমিটির বাকি সদস্যরাও তাঁর আত্মীয়।