পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। অর্থাৎ আরবি সফর মাসের শেষ বুধবার। পবিত্র এই দিনে হজরত মুহাম্মদ (সা.) রোগ থেকে কিছুটা সুস্থতা লাভ করেন। অবশ্য এর কিছুদিন পর (১২ রবিউল আউয়াল) তিনি ইন্তেকাল করেন।মহানবী (সা.)-এর সুস্থতায় সাহাবিরা আনন্দিত হন। সে থেকে সফর মাসের শেষ বুধবার সারা বিশ্বের মুসলমানরা বিশেষভাবে পালন করেন। এ দিনে দোয়া-দরুদ পাঠ, নফল ইবাদত ও দান-সদকা করা হয়। এ দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, এবার আখেরি চাহার শোম্বা নিয়ে কিছুটা সংশয় দেখা দেয়। এ কারণে ফাউন্ডেশনের পক্ষ থেকে আখেরি চাহার শোম্বার তারিখ ঘোষণা করা হয়নি।ইসলামিক ফাউন্ডেশনের মুফাসিসর আবু সালেহ পাটোয়ারী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এবার সফর মাস ২৯ দিন না ৩০ দিনের হবে, এ নিয়ে দ্বন্দ্ব থাকায় চাঁদ দেখা কমিটির বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।’