পবিত্র আখেরি চাহার শোম্বা ৯ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ জানুয়ারি বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালন করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার থেকে এই মাস গণনা শুরু হবে এবং ৯ জানুয়ারি আখেরি চাহার শোম্বা পালন করা হবে।সভায় ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।