পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। খবর বাসসের।

মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উত্স হিসেবে পরিগণিত হয়ে থাকে। হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহামঞ্চদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) কারবালার ফোরাত নদীর তিরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত্ বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়।

আজকের দিনটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি।
আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধন প্রকাশ করে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতার পবিত্র আশুরার তাত্পর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। এ ছাড়া পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদে ‘আশুরার তাত্পর্য ও শিক্ষা’ বিষয়ক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।