পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হো​​েস​িন দালান থেকে তাজিয়া মিছিলটি ধানমন্ডি ২ নম্বর সড়কের দিকে যাচ্ছে। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা l ছবি: জাহিদুল করিম
পুরান ঢাকার হো​​েস​িন দালান থেকে তাজিয়া মিছিলটি ধানমন্ডি ২ নম্বর সড়কের দিকে যাচ্ছে। ছবিটি আজিমপুর এলাকা থেকে তোলা l ছবি: জাহিদুল করিম

যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
কারবালার শোকের সঙ্গে এবার মিশেছে গত শুক্রবার মধ্যরাতে গ্রেনেড হামলায় হতাহতের ঘটনার বেদনা।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদতবরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে গত শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, কোরআনখানি ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে।
ঘটনার পর এবার তাজিয়া মিছিল নিয়ে কিছুটা সংশয় দেখা দেয়। শনিবার সকাল সাড়ে ১০টায় হোসেনি দালানের ইমামবাড়ার সামনে থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিছিল বের হয়। মিছিলের সামনে ছিল কালো কাপড়ের ইমাম হোসেন (রা.)-এর তাজিয়া (প্রতীকী কবর)। পেছনে কালো, লাল আর সবুজের নিশান উড়িয়ে কারবালার শোকের মাতম ওঠে মিছিলে। খালি পায়ে মিছিলকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে এগিয়ে যান।
মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, ঘোড়া শহীদের মাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে জিগাতলা (ধানমন্ডি লেকের কাছে) গিয়ে শেষ হয়।