পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় গত রোববার ১০ মহররম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পবিত্র আশুরা পালিত হয়েছে। হিজরি ৬১ সালের ১০ মহররম আখেরি নবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য ও অনুসারীরা ইরাকের কারবালা ময়দানে ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন। এ কারণে বিশ্ব মুসলিমের কাছে দিনটি শোকাবহ।ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগের উদ্যোগে রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিলনায়তনে ‘হিজরি নববর্ষ এবং পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আরামবাগে বাবে রহমত দেওয়ানবাগ শরিফে রোববার আশুরা উপলক্ষে আশেকে রসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়।এ ছাড়া বরাবরের মতো শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাজিয়া মিছিল করে কারবালার শহীদদের স্মরণ করা হয়। রাজধানীতে প্রধান তাজিয়া মিছিল বের হয়েছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে। এ ছাড়া মোহাম্মদপুর শিয়া মসজিদ, মিরপুর ও অন্যান্য এলাকা থেকেও তাজিয়া মিছিল বের করা হয়।