পবিত্র আশুরা ১২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে গতকাল রোববার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আজ সোমবার ১৪৩৮ হিজরি সনের মহররম মাস শুরু হচ্ছে এবং আগামী ১০ মহররম অর্থাৎ ১২ অক্টোবর পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন।