পবিত্র আশুরা ২৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবর শনিবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে গতকাল বুধবার হিজরি ১৪৩৭ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। খবর বাসসের।
গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সহসভাপতি চৌধুরী মো. বাবুল হাসান।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অ. দা.) মো. অহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বিটিভির পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব কারি আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।