প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ নভেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গতকাল মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার থেকে মহররম মাসের গণনা শুরু এবং ৪ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে। বিজ্ঞপ্তি