পবিত্র আশুরা ৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে গতকাল শনিবার ১৪৩৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আজ ২৭ নভেম্বর রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর মোহাম্মদ হাসান সিদ্দিকী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসেইন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।