পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আগামী ১ আগস্ট শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. নূরুল ইসলাম। সভায় জানানো হয়, গতকাল দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। আজ বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।