পবিত্র ঈদুল আজহা ২৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল সোমবার বাংলাদেশের আকাশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে কাল বুধবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে।
গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ কথা জানান।
চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব আবু রায়হান ও চকবাজার শাহি মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।